প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
কুষ্টিয়া পৌরসভার ফুলতলা মোড়ে সুপেয় পানির ব্যবস্থা, চাপকল উদ্বোধন করলেন কাজল মাজমাদার

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড়ে স্থানীয় মানুষের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে একটি নতুন চাপকল উদ্বোধন করা হয়েছে। জনসাধারণের দৈনন্দিন পানির প্রয়োজন মেটাতে নেওয়া এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
চাপকলটি উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিদ্যুৎ ভাইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয়রা বলেন, ফুলতলা মোড়সহ আশপাশের এলাকায় সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করতে চাপকল স্থাপন একটি সময়োপযোগী উদ্যোগ। বিশেষ করে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এ সুবিধার মাধ্যমে উপকৃত হবেন।
উদ্বোধনকালে কাজল মাজমাদার বলেন, মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। জনকল্যাণমূলক ছোট ছোট উদ্যোগই একটি এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে চাপকল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, এ ধরনের জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস কে টিভি বিডি